• +8801969931099
  • heartcraftbyproyash@gmail.com

Prochesta Level 01: Disability and Inclusion

Course Details

আমাদের সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন অনেক শিশু ও ব্যক্তি আছেন, যারা সক্ষম হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষা, অধিকার ও সহায়তা থেকে পিছিয়ে পড়ছেন। এর মূল কারণ হলো তাদের পরিবার ও চারপাশের মানুষের মধ্যে সঠিক জ্ঞানের অভাব,সচেতনতার ঘাটতিএবং প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ সহজলভ্য না হওয়া। বিশেষ করে যারা দেশের দূর–দুরান্ত এলাকায় বসবাস করেন,তাদের পক্ষে মূল কেন্দ্রে এসে দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ নেওয়া অনেক সময় সম্ভব হয় না। আবার অনেকেই কাজের চাপ বা সময়ের সীমাবদ্ধতার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন না, যদিও এই জ্ঞান তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দুই দশক ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে কাজ করতে গিয়েবারবার এই বাস্তবতাই লক্ষ্য করেছে। এই ক্ষেত্রটি সম্পর্কে মানুষের যথাযথ জ্ঞান ও সচেতনতার অভাব রয়েছে। জানার আগ্রহ রয়েছে। কিন্তু সঠিক শিক্ষা ও পুনর্বাসন–সংক্রান্ত তথ্যের ঘাটতি এখনো রয়ে গেছে। এই বাস্তব প্রয়োজন থেকেই একীভূত আগামী এবং একীভূত সম্ভাবনা/প্রত্যাশা লেভেল ১: ডিজাবিলিটি এন্ড ইনক্লুসন নামে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার, একীভূতকরণ ও বিশেষ শিক্ষা বিষয়ক একটি অনলাইন কোর্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কোর্সটি সম্পূর্ণ অনলাইন এবং সহজ, সাবলীল বাংলায় তৈরি করা হয়েছে, যাতে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে, গ্রাম হোক বা শহর, যে কেউ ঘরে বসেই এই প্রশিক্ষণ নিতে পারেন। এই কোর্সে আপনি জানতে পারবেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে, তাদের বিকাশ ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক, বিশেষ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ও প্রয়োজনীয় ধারণা, তাদের মৌলিক অধিকার এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে কীভাবে তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও সেবা নিশ্চিত করা যায়,এইসব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে কাজ করতে আগ্রহী অথবা ভবিষ্যতে এই ক্ষেত্রে কাজ করতে চান, এমন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, থেরাপিস্ট, সমাজকর্মী এবং যেকোনো আগ্রহী ব্যক্তির জন্য এই কোর্সটি বিশেষভাবে উপযোগী। আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয়। আমাদের লক্ষ্য হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আমরাসম্মান ও সমতার দৃষ্টিতে দেখতে শিখি। আমরা বিশ্বাস করি,সঠিক জ্ঞান ও সচেতনতার মাধ্যমেইএকটি সহানুভূতিশীল, সচেতন ও একীভূত সমাজ গড়ে তোলা সম্ভব। যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি মানুষ নিজের যোগ্যতা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারে।

Leassons

...
Course Fee: ৳ 3000 => ৳ 0

Total Lesson: 9
Publish Date: 17-12-2025

Menu

OFFERS

CART

USER